কাবুল, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনে বিদেশীদের ভূমিকা সীমিতকরণে আফগান প্রসিডেন্ট হামিদ কারজাই যে ডিক্রি জারি করেছেন পার্লামেন্টের উচ্চকক্ষ তাতে সমর্থন দিয়েছে।
পশ্চিমা বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে কারজাই হোয়াইট হাউসের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। তার ডিক্রি পার্লামেন্টের উচ্চ কক্ষের সমর্থন পাওয়ায় তার জয় হয়েছে বলে মনে করা হচ্ছে।
সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা বর্তমানে দেশটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার এই বিষয়ে হামিদ কারজাই পশ্চিমা বিরোধী বক্তব্য দেয়ার পর ওয়াশিংটন তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে।
কারজাই ফেব্র"য়ারি মাসে এই ডিক্রি জারি করেন। পার্লামেন্ট নির্বাচনে বেশিরভাগ পর্যবেক্ষক নিয়োগে জাতিসংঘের ক্ষমতা খর্ব করে তা কারজাইয়ের নিজের হাতে রেখে এ ডিক্রি জারি করা হয়।
পার্লামেন্টের নিুকক্ষের সদস্যরা বুধবার সর্বসম্মতভাবে কারজাইয়ের এই ডিক্রি অনুমোদন করেন। পার্লামেন্টের উচ্চকক্ষ শনিবার নিুকক্ষের ওই প্রস্তাব আলোচ্যসূচির বাইরে রাখেন। অর্থাৎ এই প্রস্তাবে কেউ ভেটো দেবেন না এবং কারজাইয়ের জারি করা ডিক্রি বহাল থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৫১০ঘ.
bdnews24