২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুলডোজারের কবলে লুহর

সড়কের পেছনেই দাঁড়িয়ে আছে পাশার প্রাসাদ, যেখানে অনুপ্রেরণা পেয়েছিলেন ইংরেজ লেখক আগাথা ক্রিস্টি, সেই লুহর নগরীতে এখন চলছে বুলডোজারের তাণ্ডব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 11:00 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

লুহর, মিশর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সড়কের পেছনেই দাঁড়িয়ে আছে পাশার প্রাসাদ, যেখানে অনুপ্রেরণা পেয়েছিলেন ইংরেজ লেখক আগাথা ক্রিস্টি, সেই লুহর নগরীতে এখন চলছে বুলডোজারের তাণ্ডব। এরই মধ্যে লুহরের পুরনো বাজার এলাকা পরিষ্কার করে ফেলেছে মিশর সরকার। ধ্বংস করেছে হাজার হাজার সাধারণ ভবনসহ বেশ কয়েকটি সৌন্দর্য্য মণ্ডিত প্রাচীন প্রাসাদও। প্রাচীন মিশরের রাজধানী থিবেরের এ উন্মুক্ত যাদুঘর গুড়িয়ে দিয়ে নতুন শহর গড়ে তোলাই তাদের লক্ষ্য। কর্মকর্তারা অবশ্য বলছেন, মন্দিরগুলো তাদের এ প্রকল্পের মধ্যে পড়বে না। তারা এগুলোকে আরও ভালোভাবে সংরক্ষণ করবে। এসব মন্দির তখন আরও বেশি পর্যটক টানতে পারবে। কিন্তু তাদের মুখের কথায় বিশ্বাস করতে পারছে না প্রত