ওয়াশিংটন/কাবুল, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্র তার প্রতি নাখোশ হওয়ায় তিনি সম্পর্কোন্নয়নের এ উদ্যোগ নেন।
কারজাই বৃহস্পতিবার কাবুলে নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেন। আফগানিস্তানে নির্বাচনে জালিয়াতি, নির্বাচনী কর্মকর্তাদের ঘুষ ও হুমকি প্রদানে দূতাবাসগুলো মদদ দিচ্ছে বলে তিনি অভিযোগ আনেন।
আফগান প্রেসিডেন্ট বলেন, "দূতাবাসগুলো তাকে ও তার সরকারকে দুর্বল করতে চাইছে।"
তিনি অভিযোগ করেন, "তার কর্তৃত্ব খাটো করার চেষ্টায় গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশিরা 'ব্যাপক জালিয়াতি' করেছে। এ বছর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকেও তারা ভণ্ডুল করতে চাইছে।"
আফগান প্রেসিডেন্ট বলেন, "বিদেশিরা অজুহাত দেখাবে। আমাদের পার্লামেন্ট নির্বাচন হোক, এটা তারা চায় না। তারা চায়, পার্লামেন্ট দুর্বল ও অকার্যকর হোক। তারা আমাকে অকার্যকর প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়।"
কারজাইয়ের এ বক্তব্যে যুক্তরাষ্ট্র অসন্তোষ প্রকাশ করে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস সাংবাদিকদের বলেন, "প্রেসিডেন্ট কারজাইয়ের কিছু মন্তব্য আপত্তিকর ও উদ্বেগজনক।"
গিবস আরও বলেন, "হোয়াইট হাউস এ ব্যাপারে কারজাইয়ের পরিস্কার বক্তব্য জানতে চায়।"
হোয়াইট হাউজের এ বক্তব্যের পর প্রেসিডেন্ট কারজাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন কারজাইয়ের মুখপাত্র ওয়াহিদ ওমর।
এ প্রসঙ্গে ওমর জানান, প্রেসিডেন্ট কারজাই বলেছেন, আফগানিস্তানে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক স
bdnews24