২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্টেই ঠাঁই পাচ্ছেন হিলারি

বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট আরোহী স্যার এডমুন্ড হিলারির মৃত্যুর দুই বছর পর তার দেহভষ্ম হিমালয়ে ছড়িয়ে দেবেন এক নেপালি শেরপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 02:06 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

কাঠমুন্ডু, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট আরোহী স্যার এডমুন্ড হিলারির মৃত্যুর দুই বছর পর তার দেহভষ্ম হিমালয়ে ছড়িয়ে দেবেন এক নেপালি শেরপা। হিলারি ১৯৫৩ সালে নেপালের তেনজিং নোরগে শেরপাকে সঙ্গে নিয়ে এভারেস্ট জয় করেন। ২০০৮ সালে নিউজিল্যান্ডে ৮৮ বছর বয়সে তিনি মারা যান। প্রয়াত পর্বতারোহীর মুখপাত্র জানান, হিলারির ইচ্ছা ছিল তার দেহভষ্ম যেন হিমালয় ও অকল্যান্ডের পোতাশ্রয়ে ছড়িয়ে দেওয়া হয়। হিমালয়ে ছড়িয়ে দেওয়ার উদ্দেশে হিমালয়ের পাদদেশে শেরপাদের গ্রাম থামের একটি সন্ন্যাসী আশ্রমে দুই বছর ধরে হিলারির দেহাবশেষ সংরক্ষিত আছে। বৃহস্পতিবার রয়টার্সকে অপা শেরপা বলেন, "আমি হিলারির ইচ্ছা অনুযায়ী তার দেহভষ্ম এভারেস্টের চূড়ায় নিয়ে যাব"। অপা এবার গ্রীষ্মে ২০ বারের মত ৮,৮৫০ মিটার (২৯,০৩৫ ফিট) উঁচু এভারেস্টে আরোহণের চেষ্টা নিচ্ছেন। সাংবাদিকরা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৪ ঘ.