২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ কে সহযোগিতা করছেন ইরানের পরমাণু বিজ্ঞানী

ইরানের একজন পরমাণু বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে সহযোগিতা করছেন বলে জানিয়েছে এবিসি নিউজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 01:14 PM

Updated : 24 Aug 2022, 08:03 PM

ওয়াশিংটন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ইরানের একজন পরমাণু বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে সহযোগিতা করছেন বলে জানিয়েছে এবিসি নিউজ। গত জুন মাস থেকে এই পরমাণু বিজ্ঞানী কে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র বলেছে, পারমাণবিক পদার্থবিদ শাহরাম আমিরী (৩০) যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে ইরান ত্যাগ করে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করছেন। এবিসি'র প্রতিবেদনে বলা হয়, দেশ ত্যাগ করার পর থেকে আমিরী কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য নিশ্চিত করতে সহযোগিতা করেছেন তিনি। সিআইএ'র মুখপাত্র এ খবর সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের গবেষক আমিরী ইরানের আণবিক শক্তি সংস্থায় কাজ করছিলেন। জুন মাসে মক্কায় হজ্জ্ব করতে গিয়ে তিনি নিখোঁজ হন। এর তিন মাস পরই ইরান কোয়াম শহরের কাছে গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টের কথা প্রকাশ করে। ডিসেম্বর মাসে তেহরান অভিযোগ করে, সৌদি আরব আমিরী কে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯১৩ ঘ.