২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৩

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি বনভোজনস্থলে রিমোট-চালিত একটি বোমা হামলায় বুধবার কমপক্ষে ১৩ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। ন্যাটো ও আফগান কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 12:10 PM

Updated : 24 Aug 2022, 08:03 PM

আফগানিস্তান, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি বনভোজনস্থলে রিমোট-চালিত একটি বোমা হামলায় বুধবার কমপক্ষে ১৩ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। ন্যাটো ও আফগান কর্মকর্তারা একথা জানিয়েছে। এর আগের কয়েকটি খবরে বলা হয়, এক আত্মঘাতী হামলাকারী এ বোমা হামলা চালায়। আফিম চাষ নিরুৎসাহিত করতে গ্রামবাসীদের মধ্যে বীজ বিতরণের একটি কর্মসূচিতে নিয়োজিত স্থানীয় কর্মকর্তাদের একটি দলের কাছে পায়ে হেটে এসে হামলাকারী এ হামলা চালায়। একজন ন্যাটো কর্মকর্তা ও হেলমন্দের প্রাদেশিক সরকারের এক মুখপাত্র বলেন, হামলায় ১৩ জন নিহত হয়েছে এবং ৪০ থেকে ৫০ জনের মতো আহত হয়েছে। ন্যাটো কর্মকর্তা বলেন, আহতদেরকে একটি সামরিক বিমান চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে এদের কয়েকজন মারা যায়। তিনি বলেন, হেলমান্দ প্রদেশের গেরেস্ক জেলায় এ হামলা হয়েছে। এর আগে আফগান ও বিদেশি সেনাদের বিরুদ্ধে লড়াইরত তালেবানরা বেশ কয়েকটি আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে। জাতিসংঘের তথ্যমতে, গত বছর যুদ্ধে রেকর্ড সংখ্যক বেসামরিক লোক মারা গেছে। তাদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে বোমা হামলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০৩ ঘ.