জাতিসংঘ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----ভূমিকম্প বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন ও আধুনিকায়নের জন্য বিশ্বের কাছে ৪ বিলিয়ন ডলার সহায়তা চায় হাইতি।
ভয়াবহ এ ভূমিকম্পে ক্যারবীয় দেশটির রাজধানী প্রায় ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ৩ লাখ মানুষ মারা গেছে।
নিউ ইয়র্কের জাতিসংঘের অধিদপ্তরে ১২০ টি দেশ,আন্তর্জাতিক সংস্থা ও দাতা গোষ্ঠীরা হাইতির সরকারকে সহায়তা করতে বৈঠকে বসছে।
চাকরির সুযোগ তৈরীর জন্য অর্থনীতির বিকেন্দ্রীকরণসহ হাইতি সরকারের পুনর্গঠন পরিকল্পনায় সহায়তার করবে তারা।
হাইতির অর্থ ও বাণিজ্য মন্ত্রী রোনাল্ড বাউডিন কয়েকদিন আগে বলেছেন, হাইতি তিন বছরে ৪ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা পাবে বলে আশা করছেন তিনি। এর মধ্যে প্রথম ১৮ মাসে পাওয়া যাবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৫২৬ ঘ.
bdnews24