ওয়াশিংটন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বলেছেন, তিনি কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা চান।
আর চীনও এতে সমর্থন দেবে-- বিশ্বের প্রথম সারির শিল্পোন্নত দেশগুলো এ আশাই প্রকাশ করেছে বলে জানান ওবামা।
হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ইরান সম্পর্কে একমত পোষণ করে বলেন, তারা মনে করেন, ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়ার সময় এখনই। চীন, রাশিয়া,জার্মানি এবং ব্রিটেনের সঙ্গে এ বিষয়টি নিয়েই আলোচনা চালিয়ে যাচ্ছে দু'দেশের সরকার।
ওবামা বলেন, "আশা করছি এ বসন্তেই আমরা এর একটা বিহিত করতে পারব।" তিনি বলেন, 'আমি কয়েক সপ্তাহের মধ্যেই তা দেখতে উদগ্রীব।'
গ্যাটিনিউয়ে জি-এইট পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে 'সঠিক এবং কঠোর পদক্ষেপ' নেওয়ার জন্য আন্তর্জাতিক স
bdnews24