২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলাকারীদের খুঁজে বের করার আহ্বান পুতিনের

মস্কোয় দুটি আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যার ঘটনায় দায়ীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 04:06 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

মস্কো, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মস্কোয় দুটি আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যার ঘটনায় দায়ীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, তাদেরকে পাকড়াও করাটা আইন প্রয়োগকারী সংস্থার জন্য সম্মানের ব্যাপার। পুতিন বলেন, নর্দমার নীচ থেকে হলেও তাদের হদিস বের করে আনা দরকার। তিনি আরও বলেন , "আমরা জানি তারা এখন নীরবে গা ঢাকা দিয়ে আছে। কিন্তু তাদেরকে নর্দমার আবর্জনা থেকে প্রকাশ্য দিবালোকে টেনে বের করে আনাটা আইন প্রয়োগকারী সংস্থার জন্য সম্মানের ব্যাপার। আর তা করা হবে বলেই আমি বিশ্বাস করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৯ ঘ.