ওরাকজাই, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় আদিবাসী অঞ্চল ওরাকজাইয়ে মঙ্গলবার তালেবান আস্তানাগুলোতে জঙ্গি বিমান হামলায় মঙ্গলবার ২৬ জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস হয়েছে কয়েকটি জঙ্গি আস্তানাও। এক সরকারি কর্মকর্তা একথা বলেছেন।
আধা স্বায়ত্ত্বশাসিত অঞ্চল ওরাকজাই পাকিস্তানের তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদের আস্তানা বলে মনে করা হয়ে থাকে। জানুয়ারিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় মেহসুদ মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়।
তালেবানরা প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে।
ওই অঞ্চলের সরকারি কর্মকর্তা আসগর খান রয়টার্সকে বলেন, ওরাকজাইয়ের বিভিন্ন জায়গায় বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, এতে ২৬ জঙ্গি নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৫ ঘ.
bdnews24