জেনেভা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাবিশ্ব সৃষ্টিকারী বিগ ব্যাংয়ের রহস্য জানতে সার্ন গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা মঙ্গলবার অতিপারমাণবিক কনিকাগুলোর সংঘর্ষ ঘটাতে সক্ষম হয়েছেন।
বিগ ব্যাংয়ের মিনি সংস্করণ তৈরির চেষ্টায় বিজ্ঞানীরা এ সংঘর্ষ ঘটিয়েছেন। আলোর গতির কাছাকাছি অতি উচ্চ ক্ষমতায় কণিকাগুলোর সংঘর্ষ ঘটান তারা।
জেনেভার কাছাকাছি ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমানায় অবস্থিত ইউরোপীয় পরমাণু গবেষণা কেন্দ্র সার্ন (সিইআরএন) এ পরীক্ষাটি চালানো হয়েছে।
সার্নের লার্জ হার্ডন কলিডারের (এলএইচসি) ২৭ কিমি ডিম্বাকৃতির সুড়ঙ্গপথে আলোর গতির কাছাকাছি এক ন্যানো সেকেন্ডে রেকর্ড ৭ বিলিয়ন বিলিয়ন ইলেক্ট্রন ভোল্টে এ পরীক্ষা চালানো হয়।
প্রকল্পের বিজ্ঞানী অলিভার বুচমুয়েলার বলেন, "এ এক উল্লেখযোগ্য অগ্রগতি। আমরা এমন এক জায়গায় উপনীত হচ্ছি যেখানে আগে কেউ কখনও পৌঁছতে পারেনি। আমরা নতুন পদার্থ বিজ্ঞানের দ্বার খুলেছি।"
মঙ্গলবার বিজ্ঞানীরা কণিকাগুলোর সংঘর্ষ ঘটানোর চেষ্টার মুহূর্তে যান্ত্রিক সমস্যার বিশেষত বিদ্যুৎ সরবরাহ এবং ম্যাগনেট সেফটি সিস্টেমে বিঘে
bdnews24