২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এথেন্সে বোমা বিস্ফোরণ

গ্রীসের রাজধানী এথেন্সের কেন্দ্রন্থলে একটি বাড়ির বাইরে বোমা বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 10:27 AM

Updated : 24 Aug 2022, 07:59 PM

এথেন্স, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রীসের রাজধানী এথেন্সের কেন্দ্রন্থলে একটি বাড়ির বাইরে বোমা বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। পুলিশ জানায়, রোববার বিকালে এই বিস্ফোরণে কিশোরটির মা ও বোন আহত হয়েছে। গ্রীসে প্রায়ই বামপন্থি জঙ্গিরা বোমা হামলা চালায়। সাধারণত পুলিশ, সরকারি ভবন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বোমা হামলা হয়ে থাকে। এ বছর বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনা এটাই প্রথম। পুলিশের একজন মুখপাত্র জানান, বোমা বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোর মারা গেছে। তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। তার আহত মা ও বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ জানিয়েছে, যাদের ওপর হামলা হয়েছে তারা সবাই আফগান অভিবাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৬১৪ঘ.