২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও এফ-১৬ জঙ্গি বিমান কিনতে চায় পাকিস্তান

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত আরও ১৪ টি এফ-১৬ জঙ্গি বিমান কিনতে চায় পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 07:57 PM

ইসলামাবাদ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত আরও ১৪ টি এফ-১৬ জঙ্গি বিমান কিনতে চায় পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা রোববার বলেছেন, তারা এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। দুই দেশের মধ্যে আস্থা সংকট দূর করার লক্ষ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ওয়াশিংটন সফর করেন। বুধবার ওয়াশিংটনে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর কুরেশি জানান, পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে যে সামরিক সরঞ্জাম দেওয়ার অনুরোধ করেছিলো তার মধ্যে প্রথম পর্যায়ের সরবরাহের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে। পাকিস্তানের শীর্ষ পর্যায়ের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান নতুন করে যুক্তরাষ্ট্রের কাছে আরও ১৪ টি এফ-১৬ জঙ্গি বিমান চেয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ঐ কর্মকর্তা আরও জানান, এ ব্যাপারে আলোচনা চলছে। আশা করছি কমদামেই আমরা বিমানগুলো পাব। পাশ্ববর্তী দেশ আফগানিস্তানে আল-কায়েদা ও তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৮৪৮ঘ.