২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ঘণ্টার জন্য নিভলো বাতি

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এগিয়ে আসার আহবান জানিয়ে সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ ও অপেরা হাউজ এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শনিবার এক ঘণ্টার জন্য নিভিয়ে ফেলা হয় বাতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 01:55 PM

Updated : 24 Aug 2022, 07:55 PM

সিডনি, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এগিয়ে আসার আহবান জানিয়ে সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ ও অপেরা হাউজ এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শনিবার এক ঘণ্টার জন্য নিভিয়ে ফেলা হয় বাতি। আর্থ আওয়ার ২০১০ উপলক্ষে পালন করা হয় এ কর্মসূচি। এক ঘণ্টার প্রতীকী বাতি নেভানো কর্মসূচি সিডনিতে ২০০৭ সালে প্রথম পালিত হয়। এখন এটা বৈশ্বিকভাবে পালন করা হয়। আয়োজক সংগঠন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউ ডব্লিউ এফ) বলেছে, এবার এ কর্মসূচি অনেক বড় পরিসরে পালিত হয়েছে বলে তারা মনে করছে। আয়োজকদের একজন অ্যান্ডি রিডলি রয়টার্সকে বলেন, হাজার হাজার বিশেষ পরিকল্পণা নিয়ে ১২৬ টির মতো দেশ ও এলাকা এ কর্মসূচি পালনে স্বাক্ষর করেছে। এর মধ্যে সিডনির উত্তরাঞ্চলীয় সমূদ্র সৈকত এলাকায় বাতি নেভানোর কর্মসূচিও ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৯৫০ঘ.