ওয়াশিংটন, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বাড়ি নির্মাণে দেনাদারদের বন্ধকী ঋণ ও বেকারদের বন্ধকী অর্থ পরিশোধে ১৪০ কোটি ডলারের সহায়তা প্রকল্প ঘোষণা করেছে। বন্ধকী ঋণ নিয়ে তৈরি করা বাড়ির মালিকদের বাড়ি বেদখল হওয়া ঠেকাতে এ সহায়তা।
দুর্দশাগ্রস্ত বাড়ির মালিকদের সহায়তায় ও বন্ধকী ঋণের কারণে তাদের বাড়ি বেদখল হওয়ার তাগাদা কমাতে প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর নীতি পরিবর্তনের জন্য রাজনৈতিক চাপ থাকায় এ পরিকল্পনা এসেছে। গত কয়েক মাসের মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম বাড়ি নির্মাণ সহায়তার ঘোষণা।
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে, বাড়ি নির্মাণে বেশি পরিমান ঋণ নেয়া দেনাদারদের সুদের হার ২০০৯ সালের শেষের দিকে ১৪ শতাংশে পৌছায়। এটা বাড়ি নির্মাণ ঋণকে একটা জটিল পরিস্থিতির দিকে নিয়ে যায়।
ঝুকিপূর্ণ ঋণ নেওয়া দেনাদারদের সুদের হার কমাতে গত বছরের ঘোষণায় অবস্থার কিছুটা পরিবর্তন ঘটে।
বাড়ির মূল্য বেড়ে যাওয়ায় অধিক ঋণগ্রস্ত বাড়ির মালিকদের বন্ধকী ঋণের জন্য বাড়ি ছেড়ে দেওয়ার চাপ কমাতে ও বেকার শ্রমিকদের দুর্দশা ঘোচাতেই এ প্রচেষ্টা।
হোয়াইট হাউসের একজন উর্ধ্বতন অর্থনৈতিক উপদেষ্টা ডিয়ানা ফ্যারেল বলেন, "যাদেরকে আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় সহায়তা করতে পারি তাদের জন্য এ ঘোষণা এবং আমরা যতটুকু করার জন্য দায়গ্রস্ত তার বেশি কিছু করছি না।'
দেনাদারদের জন্য দুংখজনক বিষয় হলো, এ সহায়তা দিয়ে তারা ঋণের সুদ দিতে পারলেও বন্ধকী ঋণ পরিশোধের জন্য তা খুবই সামান্য।
ফেডারেল সরকারের এ অর্থনৈতিক সহায়তায় বন্ধকী ঋণ দেওয়া বিনিয়োগকারীরা ঋণের সুদের টাকা তুলতে
পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৮০০ঘ.
bdnews24