২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ওরাকজাইয়ে সংঘর্ষে ৩৪ জঙ্গি নিহত

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী ওরাকজাইয়ের একটি সেনা তল্লাশিকেন্দ্রে শুক্রবার প্রায় ১৫০ জন তালেবান হামলা করলে দুপক্ষের সংঘর্ষে অন্ততপক্ষে ৩৪ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 10:32 AM

Updated : 24 Aug 2022, 07:54 PM

হাঙ্গু, পাকিস্তান,মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- পাকিস্তানের আফগান সীমান্তবর্তী ওরাকজাইয়ের একটি সেনা তল্লাশিকেন্দ্রে শুক্রবার প্রায় ১৫০ জন তালেবান হামলা করলে দুপক্ষের সংঘর্ষে অন্ততপক্ষে ৩৪ জঙ্গি নিহত হয়েছে। অন্যদিকে, আধাসামরিক বাহিনীর সেনা ও সেনা কর্মকর্তা মিলিয়ে নিহত হয়েছে অন্ততপক্ষে ৫ জন। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের কারণে তালেবানরা দুর্বল হয়ে পড়েছে সরকারের এই দাবি এ ঘটনায় ভুল প্রমাণিত হয়েছে। পাকিস্তানের তালেবানরা যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করতে লড়াই চালাচ্ছে। সরকারের এক মুখপাত্র জানিয়েছে, একজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং আধাসামরিক বাহিনীর চারজন সেনা ওরাকাজাইয়ের হামলায় নিহত হয়েছে। আর আহত হয়েছে ১৪ জন। এ হামলার এক দিন আগে এ অঞ্চলেই পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত হয়। এদের বেশিরভাগই জঙ্গি। একটি বিদ্যালয় এবং ইসলামি শিক্ষণকেন্দ্রে এই বিমান হামলা চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬২৩ ঘ.