২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের নতুন টেপ, মার্কিনিদের হত্যার হুমকি

নতুন একটি অডিওটেপে মার্কিনিদের হত্যার হুমকি দিয়েছেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 02:28 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

দুবাই, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নতুন একটি অডিওটেপে মার্কিনিদের হত্যার হুমকি দিয়েছেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে হামলার হোতা হিসাবে অভিযুক্ত খালিদ শেখ মোহম্মদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে আল-কায়েদাও আটক যে কোনও মার্কিনিকে হত্যা করবে বলে লাদেন হুমকি দিয়েছেন। আল-জাজিরা টেলিভিশন বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৩ ঘ.