২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে ক্ষুধামুক্তির জন্য চাই কৃষিক্ষেত্রে বৈপ্লবিক সংস্কার

আগামী দিনগুলোতে বিশ্ব উষ্ণায়ন মোকবেলা এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের ক্ষুধামুক্তির জন্য কৃষিক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ও সংস্কার জরুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 01:46 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

অসলো, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----আগামী দিনগুলোতে বিশ্ব উষ্ণায়ন মোকবেলা এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের ক্ষুধামুক্তির জন্য কৃষিক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ও সংস্কার জরুরি। বৃহস্পতিবার এক আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে জনসংখ্যা বাড়তে থাকায় ২০৫০ সাল নাগাদ তা ৯শ কোটিতে দাঁড়াবে। ফলে জলবায়ু পরিবর্তনের হুমকির মুখেও শস্য উৎপাদন বাড়াতে হবে। এতে আরও বলা হয়, বিশ্বে অভুক্ত মানুষের সংখ্যা ইতোমধ্যেই ১শ কোটি ছাড়িয়েছে। ওদিকে, দারিদ্র বিমোচনে লড়াই করে যাচ্ছে দক্ষিণ এশিয়া এবং অফ্রিকা। এদিক থেকে ভবিষ্যতে ক্ষুধামুক্তির সম্ভাবনার দিক দিয়ে সাব সাহারা আফ্রিকার চেয়ে কিছুটা ভালো অবস্থানে রয়েছে ভারত ও বাংলাদেশ। বিশ্ব ব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য গ্র"পগুলোর অর্থ সহায়তায় প্রস্তুতকৃত এ প্রতিবেদনে বলা হয়, উনিশ ও বিশ শতকে শিল্প বিপ্লব ও কৃষি বিপ্লবের সময় যে যুগান্তকারী সংস্কার হয়েছিল, কৃষি গবেষণায় ঠিক তেমনি একটি বৈপ্লবিক সংস্কার জরুরি হয়ে পড়েছে। কৃষি ক্ষেত্রে আরও গবেষণা জরুরি। সেইসঙ্গে আলাদা আলাদাভাবে খাদ্য উৎপাদন পদ্ধতির বদলে ক্ষুদ্র কৃষকদের মধ্যে সমবায় গড়ে তোলাসহ সরকার, বিভিন্ন কোম্পানি, বিজ্ঞানী, সুশীল সমাজ এবং অন্যান্যদের সমন্বয়ে কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। প্রতিবেদনের হিসাব মতে, ২০৫০ সালের খাদ্য চাহিদা পূরণ করতে জাতিসংঘের লক্ষ্যমাত্রা অনুযায়ী, প্রতি বছর উন্নয়নশীল দেশগুলোতে ৮৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। বর্তমানের চেয়ে এ অঙ্ক প্রায় ৫০ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৬শ'৮০ কোটি থেকে বেড়ে ৯শ কোটিতে দাঁড়াবে। বর্তমানে বিশ্বে ১ থেকে দেড়শ' কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯৪১ ঘ.