কাঠমাণ্ডু, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নেপালে রাজতন্ত্রের বিলোপ এখনও অনেক দূরের পথ। নেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র একথা বলেছেন।
২০০৮ সালে জ্ঞানেন্দ্রকে উৎখাত করার মধ্য দিয়ে নেপালে রাজতন্ত্রের অবসান ঘটে।
কিন্তু বুধবার 'অ্যাভিনিউ' টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে জ্ঞানেন্দ্র বলেন, রাজতন্ত্র শেষ হয়ে গেছে বলে মনে করেন না তিনি।
তবে ৫ বছর আগে নেপালের ক্ষমতা দখল করাটা (যার পথ ধরে পরবর্তীতে গণআন্দোলনের মুখে রাজার পতন ঘটে) ভুল পদক্ষেপ ছিল বলে স্বীকার করেছেন জ্ঞানেন্দ্র।
নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্র চালুর জন্য দশকব্যাপী গৃহযুদ্ধ চালিয়ে আসা মাওবাদীরা জ্ঞানেন্দ্রকে উৎখাত করে ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়।
জ্ঞানেন্দ্র আবারও ক্ষমতায় ফিরতে পারেন বলে জল্পনা থাকলেও মূলধারার রাজনৈতিক নেতারা এমন সম্ভাবনা নাকচ করেছেন।
জ্ঞানেন্দ্র বলেছেন, "ইতিহাসে রাজতন্ত্রের উত্থান পতন দেখা গেছে। কিন্ত আমি সেটিই করব যা জনগণ চাইবে।"
২০০৮ সালে মাওবাদী অধুষ্যিত বিশেষ গণপরিষদ নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করে। নেপাল পরিণত হয় প্রজাতন্ত্রে।
তখন থেকেই জ্ঞানেন্দ্র রাজধানী কাঠমাণ্ডুতে নিজ বসভবনে নিভৃত জীবনযাপন করে আসছেন।
স
bdnews24