২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সামরিক বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশ তাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আস্থা সংকট দূর করার জন্য বুধবার চেষ্টা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 09:43 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশ তাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আস্থা সংকট দূর করার জন্য বুধবার চেষ্টা চালায়। ওয়াশিংটনে দু দিনের এ বৈঠকে পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন নেতৃত্ব দেন। বৈঠকে দুদেশের প্রতিরক্ষা বাহিনীর র্উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন। নিরাপত্তার বিষয় থেকে শুরু করে জ্বালানি ও পানি বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এছাড়া কোয়ালিশন সাপোর্ট ফান্ডের অধীনে পাকিস্তানকে প্রায় দুশ কোটি ডলার দেওয়ার যে অঙ্গীকার যুক্তরাষ্ট্র করেছিল তাতে বিলম্ব হওয়ার বিষটিও বৈঠকে আলোচনা হয়। বৈঠকের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আশা করছি, আমাদের অর্থনৈতিক ও শিল্পোন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিতে বৈষম্যহীনভাবে জ্বালানি সম্পদগুলো ব্যবহারের সুযোগ পাব আমরা।" তবে যুক্তরাষ্ট্র এ ধরণের সহযোগিতার বিষয়ে কোনো কথা বলেনি। এ বিষয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে হিলারি ক্লিনটন জানান, পাকিস্তানের প্রতিনিধিরা যেকোনো বিষয় উত্থাপন করলে ওবামার প্রশাসন তা নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। আল কায়দা ও তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হলো পাকিস্তান। আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে পাকিস্তানের নেওয়া বিভিন্ন উদ্যোগ বিশেষ করে সম্প্রতি করাচিতে মার্কিন ও পাকিস্তানি যৌথ অভিযানে শীর্ষস্থানীয় এক তালেবান কমান্ডার গ্রেপ্তার হওয়ায় পাকিস্তানের প্রশংসা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। তিনি বলেন, "আমার দৃষ্টিতে এটি সত্যিই অসাধারণ ঘটনা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৫৩৭ঘ.