লন্ডন, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাল ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার নিয়ে সৃষ্ট জটিলতায় ইসরায়েলি এক কূটনীতিককে বহিস্কার করেছে ব্রিটেন। ইসরায়েল অন্য একজনকে তার স্থলাভিষিক্ত করতে পারে। (আরও তথ্যসহ)
ইসরায়েলের গণমাধ্যম বুধবার একথা জানিয়েছে।
মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড পার্লামেন্ট বলেন, "ওই ঘটনার জন্য ব্রিটেন থেকে ইসরায়েলি এক কূটনীতিককে প্রত্যাহার করে নিতে বলেছি এবং তা কার্যকর হচ্ছে।"
দুবাইয়ে হামাস এক নেতা হত্যাকাণ্ডে জড়িতরা জাল ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করার পরিণতিতে এ সিদ্ধান্ত নিল ব্রিটেন।
ইসরায়েলে ইয়েদিয়োথ আহরনথ পত্রিকা বলেছে, বহিস্কার হওয়া ওই কূটনীতিক ইসরায়েলে ফিরে যাবেন এবং তার জায়গায় অন্য এক এজেন্টকে নিয়োগ করা হতে পারে। যাতে দু দেশের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
ইসরায়েলের সামরিক বেতারেও একই ধরনের একটি খবর প্রকাশিত হয়েছে।
মিলিব্যান্ড জানান, ১২টি ব্রিটিশ জাল পাসপোর্ট ব্যবহারে ইসরায়েলি যোগসাজশের বিষয়টি বিশ্বাস করার পেছনে যথেষ্ট কারণ রয়েছে।
সেইসঙ্গে তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের কাজ আর হবে না ইসরায়েলকে এ বিষয়টি নিশ্চিত করতে হবে।
তবে &#
bdnews24