ওয়াশিংটন, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে এ সপ্তাহে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে পাকিস্তান। কিন্তু নিরাপত্তা থেকে সাহায্য পর্যন্ত প্রতিটি বিষয়েই দু'দেশের মধ্যে বড় ধরনের আস্থা স্কংট বিরাজ করছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ্ মেহমুদ কুরেশি গত সপ্তাহে বলেছেন, ওয়াশিংটনকে প্রতিশ্র"তি রক্ষা করে চলতে হবে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও বলছেন, আস্থা ফেরাতে সময় লাগছে। তবে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে এ বছরের শুরুতে পাকিস্তানে আফগানিস্তানের তালেবান জঙ্গি কমান্ডার গ্রেফতার হওয়ার পর।
আফগানিস্তান ও পাকিস্তানে নিযুক্ত আমেরিকার বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্র"ক পাকিস্তানের এ পদক্ষেপ অগ্রগতিমূলক বলে প্রশংসা করেছেন।
বুধবার আয়োজিত প্রথম মন্ত্রী পর্যায়ের কৌশলগত আলোচনায় বসবেন পররাষ্ট্রমন্ত্রীরা। তবে এতে সামরিক, অর্থনীতি, কৃষি, জ্বালানিসহ অন্যান্য বিভাগের কর্মকতারাও থাকবেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আলোচনায় প্রাধান্য পাবে দুপক্ষের নিরাপত্তা সহরেযাগিতার বিষয়টি।
পাকিস্তানের আর্মি জেনারেল আশফাক কায়ানিও বৈঠকে উপস্থিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৮ ঘ.
bdnews24