গাজা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা সীমান্তের কাছে সোমবার ইসরায়েলি সৈন্যদের 'ফ্রেন্ডলি ফায়ারে' এক সেনা নিহত হয়েছে।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তিনজন ফিলিস্তিনি অনুপ্রবেশকারীকে এ সময় আটক করা হয়।
আল আরাবিয়া টেলিভিশন চ্যানেল ও অন্যান্য গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয় একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এর জবাবে ওই মুখপাত্রটি বলেন, নিজেদের গুলিতে সে মারা গেছে।
মুখপাত্রটি আরও বলেছেন, হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সেনাবাহিনীর দুটি দল সতর্ক অবস্থায় ছিল। কিন্তু দুই দলই একে অপরের উপস্থিতি সম্পর্কে জানতো না।
তিনি বলেন, একটি সেনাদল দূর্ঘটনাক্রমে ট্যাংকসহ মোতায়েন অপর সেনাদলকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে এবং গুলিবর্ষণ করে। জবাবে ওই সেনাদলও পাল্টা গুলি চালায়। দুই দলই নিজেদের মধ্যে গোলাগুলি শুরু করে। এর ফলে একজন সৈন্য মারা যায়।
তিনি আরও বলেন, এই ঘটনা তদন্তের জন্য একজন কর্ণেলকে দায়িত্ব দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৪৩০ঘ.
bdnews24