২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেম বসতি নয় ইসরায়েলের রাজধানী, বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জেরুজালেম কোন ইহুদি বসতি নয়। এটা ইসরায়েলের রাজধানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 05:29 AM

Updated : 24 Aug 2022, 07:49 PM

ওয়াশিংটন, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জেরুজালেম কোন ইহুদি বসতি নয়। এটা ইসরায়েলের রাজধানী। তিনি সোমবার ওয়াশিংটনে এ কথা বলেন। আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি) সমাবেশে নেতানিয়াহু বলেন, "ইহুদি জনগন তিন হাজার বছর আগে জেরুজালেমে বাস করেছে, আজও করছে। জেরুজালেম কোন ইহুদি বসতি নয়, এটা আমাদের রাজধানী।" তিনি বলেন, "জেরুজালেম আমাদের-এটা ইসরায়েলের সকল মানুষের দাবি। ইসরায়েলের সব সরকারই জেরুজালেমকে স