২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যপণ্যে লবণ, চিনি ও ফ্যাট কমাচ্ছে পেপসি

পেপসি কো ইনক্ রোববার বলেছে, তারা তাদের বহুল বিক্রিত খাদ্যপণ্যগুলোতে চিনি, লবণ ও ফ্যাট কমাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 04:03 PM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ফিলাডেলফিয়া (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেপসি কো ইনক্ রোববার বলেছে, তারা তাদের বহুল বিক্রিত খাদ্যপণ্যগুলোতে চিনি, লবণ ও ফ্যাট কমাবে। পেসসি, ফ্রিটো-লে এবং কোয়াকার ব্রান্ডের মালিক এ কোম্পানিটি বলেছে, ২০১৫ সালের মধ্যে তারা বিশ্বের প্রধান বাজারগুলোতে তাদের সরবরাহকৃত খাদ্যসামগ্রীর ব্র্যান্ডগুলোয় শতকরা ২৫ ভাগ সোডিয়াম কমাবে। এছাড়া, ২০২০ সালের মধ্যে প্রস্তুতকৃত খাদ্যসামগ্রীতে শতকরা ১৫ ভাগ ফ্যাট ও ২৫ ভাগ চিনিও কমানো হবে। খাদ্যসামগ্রী তৈরিতে শস্যদানা, ফলমূল, শাক-সবজি, সুপারি, শস্যবীজ এবং কম ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করবে তারা। পেপসিকোর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্র নোয়ি বলেন, "গোটা বিশ্বের সব মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ পেপসিকো'র জন্যও আরও সাফল্যমন্ডিত ভবিষ্যৎ বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।" স