২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলকে শান্তির কঠিন পথ বেছে নিতে বললেন হিলারি

মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলকে কঠিন হলেও প্রয়োজনীয় পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। কারণ, ফিলিস্তিনের সঙ্গে তাদের বর্তমান অবস্থা অসহনীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 01:16 PM

Updated : 24 Aug 2022, 07:46 PM

ওয়াশিংটন, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলকে কঠিন হলেও প্রয়োজনীয় পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। কারণ, ফিলিস্তিনের সঙ্গে তাদের বর্তমান অবস্থা অসহনীয়। সোমবার হিলারি ইসরায়েল-পন্থি এক লবি গ্র"পের উদ্দেশ্যে তার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাত সব পক্ষের জন্যই অসহনীয়। এটি কেবল সহিংসতার সম্ভাবনাই বাড়ায়। হিলারি বলেন, 'অন্য একটি পথ আছে। তা হচ্ছে, ওই অঞ্চলের সব মানুষের জন্য নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠার পথ। এর জন্য ইসরায়েলসহ সব পক্ষেরই কঠিন হলেও প্রয়োজনীয় পথ বেছে নেওয়ার দরকার পড়বে।" ইসরায়েল সরকারের নতুন ইহুদি বসতি নির্মাণের ঘোষণা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্র বিরোধের মধ্যে হিলারি এ মন্তব্য করলেন। তারপরও হিলারি তার বক্তব্যে ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তা অক্ষুন্ন রাখার প্রতিশ্র"তিতে অটল অবস্থান তুলে ধরেছেন। ইসরায়েল-পন্থি লবি গ্র"প এআইপিএসি'র কাছে পাঠানো বার্তায় তিনি বলেন, আমার কাছে নীতিগত অবস্থানের চেয়ে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যক্তিগত প্রতিশ্র"তির খেলাপ কখনও হবে না। হিলারি আরও বলেন, 'প্রয়োজনে সত্য বলা যুক্তরাষ্ট্রের দায়িত্ব।' একইসঙ্গে তিনি ফিলিস্তিনের সঙ্গে সংঘর্ষ অবসানের পদক্ষেপ নেওয়ার জন্যও ইসরায়েলকে আহ্বান জানান। অন্যথায়, একটি নিরাপদ এবং গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে বলে সতর্ক করে দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১১ ঘ.