২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাদির খানকে জিজ্ঞাসাবাদ করতে চায় পাকিস্তান

ইরান ও ইরাকে গোপন পরমাণু প্রযুক্তি পাচারের অভিযোগ নিয়ে পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খানকে জিজ্ঞাসাবাদ করতে চায় পাকিস্তান। এ ব্যাপারে সরকার আদালতের কাছে অনুমতি চেয়েছে। সোমবার এক সরকারি কৌসুলি একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 10:48 AM

Updated : 24 Aug 2022, 07:46 PM

ইসলামাবাদ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ ইরান ও ইরাকে গোপন পরমাণু প্রযুক্তি পাচারের অভিযোগ নিয়ে পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খানকে জিজ্ঞাসাবাদ করতে চায় পাকিস্তান। এ ব্যাপারে সরকার আদালতের কাছে অনুমতি চেয়েছে। সোমবার এক সরকারি কৌসুলি একথা জানিয়েছেন। সরকারি আইনজীবী নাভিদ ইনায়েত মালিক রয়টার্সকে টেলিফোনে বলেন, "আমরা মূলত কাদির খানের সঙ্গে দেখা করার অনুমতি চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে পরমাণু প্রযুক্তি পাচারের অভিযোগ তদন্ত করে দেখতে চাই। সেইসঙ্গে তাকে কোনও বিবৃতি দেওয়া কিংবা কারও সঙ্গে আলাপচারিতা থেকে বিরতও রাখতে চাই আমরা।" মালিক বলেন, ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ১০ ও ১৪ মার্চে দুটো আর্টিকেল প্রকাশ হওয়ার পর পাকিস্তান সরকার লাহোর হাইকোর্টে কাদির খানকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়েছে। মালিক জানান, কাদির খান ইরান এবং ইরাককে পরমাণু অস্ত্র তৈরিতে সহায়তা করার চেষ্টা করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত আর্টিকেল দুটিতে। তবে পাকিস্তান সরকার এবং কাদির খান উভয়ই এ অভিযোগ অস্বীকার করেছে। মালিক বলেন, আদালত সোমবার একটি প্রাথমিক শুনানি অনুষ্ঠান করবে। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর আগে পাকিস্তান আদালতের কাছে কাদির খানের বিষয়টি তদন্তের এ অনুমতি চাইল। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পরমাণু আলোচনায় পাকিস্তান বেসামরিক পরমাণু চুক্তি করার অনুরোধ জানাতে পারে। যেমন চুক্তি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/বিবি/এলকিউ/১৬৪০ঘ.