কাবুল, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শান্তি আলোচনার জন্য প্রধান বিদ্রোহী দলগুলোর অন্যতম হেজব ই ইসলামির এক ঊর্ধ্বতন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন। কারজাইয়ের মুখপাত্র সোমবার একথা বলেছেন।
আফগানিস্তানে কারজাই সরকার ও বিদেশি সেনাদের বিরুদ্ধে লড়াই করে আসা প্রধান বিদ্রোহী দলগুলোর মধ্যে রয়েছে হেজব ই ইসলামি।
কারজাইয়ের মুখপাত্র ওয়াহীদ ওমর বলেছেন, হেজব ই ইসলামি দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা প্রাথমিক হলেও এটি ওই দলের সঙ্গে কারজাইয়ের প্রথম সরাসরি
যোগাযোগ।
এতে করে তালেবানদের প্রতিদ্বন্দ্বী এ দলটির সঙ্গে আলাদাভাবে শান্তির সম্ভাবনার পথ প্রশস্ত হতে পারে।
ওমর বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে, হেজব ই ইসলামির এক প্রতিনিধি একটি পরিকল্পনা নিয়ে কাবুলে আছেন এবং তিনি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
হেজব ই ইসলামির এক মুখপাত্র বলেছেন, দলটি এই প্রথম শান্তি আলোচনার জন্য কাবুলে ঊর্ধ্বতন দূত পাঠিয়েছে। তারা ১৫ দফা শান্তি পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে বিদেশি সেনা প্রত্যাহারের দাবি। হেজব ই ইসলামির পলাতক নেতা গুলবৃদ্দিন হেকমতিয়ারের মুখপাত্র হারুন জারঘুন একথা বলেন।
হেকমতিয়ারের হেজব ই ইসলামি দলের কিছু লক্ষ্য তালেবানদের সঙ্গে মিললেও দলটি বিশেষত আফগানিস্তানের উত্তর ও পূর্বের এলাকাগুলোতে আলাদা ধরনের বিদ্রোহী তৎপরতা চালিয়ে থাকে।
স
bdnews24