২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার প্রস্তাব পাশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার প্রস্তাব রোববার প্রতিনিধি পরিষদে সামান্য ভোটের ব্যবধানে পাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 06:13 AM

Updated : 24 Aug 2022, 07:47 PM

ওয়াশিংটন, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার প্রস্তাব রোববার প্রতিনিধি পরিষদে সামান্য ভোটের ব্যবধানে পাশ হয়েছে। প্রস্তাবটি পাশ হওয়ায় প্রেসিডেন্ট ওবামা প্রতিনিধি পরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, "এটা মার্কিন জনগনের বিজয়।" রোববার প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হয়। পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা এতে সমর্থণ দেবেন বলে আগে থেকেই ধারণা করা হয়েছিলো। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২১৯ টি। বিপক্ষে পড়ে ২১২টি। মাত্র ৭ ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ওবামার বহু প্রতিক্ষিত এই স্বাস্থ্যসেবা প্রস্তাবটি পাশ হয়ে যায়। এর আগে ওবামা প্রস্তাবের পক্ষে সমর্থন আদায়ে ব্যাপক প্রচেষ্টা চালান। তিনি প্রস্তাবটি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যদের এক বিতর্কেরও আয়োজন করেন। স্বাস্থ্যসেবা প্রস্তাবটি ইতিমধ্যেই সিনেটে পাশ হয়েছে। এখন এটি স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো হবে। ওবামা প্রস্তাবটিতে স্বাক্ষর করলে এটা আইনে পরিণত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২০৫ঘ.