২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের যাত্রীবাহী বিমানে বিস্ফোরক পাওয়া গেছে

ভারতে একটি যাত্রীবাহী বিমান কেরালার থিরুভানান্থাপুরম বিমানবন্দরে অবতরণের পর এতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। তবে এর সাথে ডেটোনেটর সংযুক্ত ছিলনা। তাই এটি বিস্ফোরিত হয়নি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 03:30 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

থিরুভানাত্থাপুরম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে একটি যাত্রীবাহী বিমান কেরালার থিরুভানান্থাপুরম বিমানবন্দরে অবতরণের পর এতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। তবে এর সাথে ডেটোনেটর সংযুক্ত ছিলনা। তাই এটি বিস্ফোরিত হয়নি। রোববার কর্মকর্তারা একথা জানিয়েছেন। বিমানটি অবতরণের পর ২৭ জন যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে বিমানের মালামাল রাখার বাক্সে থাকা একটি ব্যাগে ক্রিকেট বল আকারের বিস্ফোরক প্যাকেজ এর সন্ধান পাওয়া যায়। বিস্ফোরকটি একটি স্থানীয় সংবাদপত্র দিয়ে মোড়ানো ছিল। কিংফিশার এয়ারলাইনস্রে এ বিমানটিকে বিমানবন্দরের ঝুঁকিমুক্ত একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এটি বেঙ্গালোর থেকে ছেড়ে এসেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক বিশেষ সচিব ইউ কে বনসাল জানান, "নিরাপত্তাজনিত বড় ধরনের ব্যর্থতা এটি। আমরা যতটুকু জানি, বিস্ফোরকটিতে কোন ডেটোনেটর এবং সময় নিয়ন্ত্রক যন্ত্র সংযুক্ত ছিলনা"। থিরুভানান্থাপুরম শহরের পুলিশ কমিশনার অজিৎ কুমার রয়টার্সকে জানান, বিমানটি অবতরণের পরপরই হয়তো মালামালের বাক্সে বিস্ফোরকটি রাখা হতে পারে। তিনি আরও বলেন,"থিরুভানাত্থাপুরম বিমানবন্দরেই বিমানের ভেতর বিস্ফোরক রাখা হয়েছিল কি-না তা খতিয়ে দেখবে পুলিশ।" ভারতে জঙ্গি হামলার হুমকি রয়েছে। ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলায় ১৬৬ জন প্রাণ হারায়। গত ফেব্র"য়ারি মাসে পুনেতে বোমা হামলায় ১৬ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/বিসিএস/এলকিউ/২১৩০ঘ.