২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে আরেক ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হয়ে রোববার এক ফিলিস্তিনি মারা গেছে। শনিবার এক ফিলিস্তিনি নিহত হওয়ার পরদিনই ২য় আরেকজনের এ মৃত্যুর ঘটনায় পশ্চিম তীরে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 01:54 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

নাবলুস,পশ্চিমতীর, মার্চ ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হয়ে রোববার এক ফিলিস্তিনি মারা গেছে। শনিবার এক ফিলিস্তিনি নিহত হওয়ার পরদিনই ২য় আরেকজনের এ মৃত্যুর ঘটনায় পশ্চিম তীরে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলী বাহিনী ও ফিলিস্তিনিদের সংঘর্ষে তরুণ ওসায়েদ-আল-কুদ্দুস (১৭) মারাত্মকভাবে আহত হয়। প্যালেস্টাইনের "ইরাক বুরিন" গ্রাম থেকে কুদ্দুস ইসরায়েলি বাহিনীর দিকে পাথর ছুড়ে মারছিলো। এর আগে শনিবারের সংঘর্ষে মোহাম্মদ ইব্রাহিম(১৬) নামের আরও একজন ফিলিস্তিনি তরুণ নিহত হয়। গত কয়েক সপ্তাহে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের প্রতিরোধ আন্দোলনে এরাই প্রথম নিহত হল। কুদ্দুস এর চিকিৎসক জানিয়েছেন, কুদ্দুস মাথায় বুলেটবিদ্ধ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৫০ ঘ.