২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের যাত্রীবাহী বিমানে বিস্ফোরক পাওয়া গেছে

ভারতে একটি যাত্রীবাহী বিমান কেরালার থিরুভানান্থাপুরম বিমানবন্দরে অবতরণের পর এতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। তবে ফ্লাইট চলাকালেই এটি বিস্ফোরণ ঘটানোর কোনও পরিকল্পনা ছিল কি-না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 08:32 AM

Updated : 24 Aug 2022, 07:45 PM

থিরুভানাত্থাপুরম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে একটি যাত্রীবাহী বিমান কেরালার থিরুভানান্থাপুরম বিমানবন্দরে অবতরণের পর এতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। তবে ফ্লাইট চলাকালেই এটি বিস্ফোরণ ঘটানোর কোনও পরিকল্পনা ছিল কি-না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। রোববার পুলিশ একথা জানিয়েছে। থিরুভানান্থাপুরম শহরের পুলিশ কমিশনার অজিৎ কুমার রয়টার্সকে জানান, বিমানটি অবতরণের পর সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে বিমানের মালামাল রাখার বাক্সে থাকা একটি ব্যাগে ক্রিকেট বল আকারের বিস্ফোরক প্যাকেজ এর সন্ধান পাওয়া যায়। বোমা বিশেষজ্ঞ দল এটি খতিয়ে দেখছে। তিনি বলেন, বিমানটি অবতরণের পরপরই হয়তো মালামালের বাক্সে বিস্ফোরকটি রাখা হতে পারে। তিনি আরও বলেন,"থিরুভানাত্থাপুরম বিমানবন্দরেই বিমানের ভেতর বিস্ফোরক রাখা হয়েছিল কি-না তা খতিয়ে দেখবে পুলিশ।" বিমানটিকে বিমানবন্দরের ঝুঁকিমুক্ত একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতে জঙ্গি হামলার হুমকি রয়েছে। ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলায় ১৬৬ জন প্রাণ হারায়। গত ফেব্র"য়ারি মাসে পুনেতে বোমা হামলায় ১৬ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/এলকিউ/১৪২৩ঘ.