কাঠমান্ডু, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমেছে।
দেশের মাওবাদী নেতা প্রচন্দ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে নেপালে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে অপুরনীয় ক্ষতি হলো।
গিরিজা প্রসাদ কৈরালা শনিবার কাঠমান্ডুতে তার মেয়ের বাসভবনে পরলোকগমন করেন।
প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ শত শত মানুষ তার মেয়ের বাসভবনে ছুটে যায়।
দলীয় সূত্রগুলো জানায়, কৈরালা বার্ধক্যজনিক রোগে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
রোববার তার শেষ্যকৃত্য হওয়ার কথা।
গিরিজা প্রসাদ কৈরালা নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। গণতন্ত্রপন্থী আন্দোলনের পর ১৯৯১ সালে নির্বাচনে জয়লাভ করেন এবং প্রধানমন্ত্রী হন।
তিনি ছয়বার প্রধানমন্ত্রী নেপালের ছিলেন। দেশের মাওবাদী গেরিলা লড়াই অবসানে তিনি শান্তি আলোচনার উদ্যোগ নেন। এই গেরিলা লড়াইয়ে ১৩ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।
২০০৬ সালে এই শান্তি আলোচনা শুরুর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। এই শান্তি আলোচনার মধ্য দিয়ে মাওবাদীরা মুলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয় এবং ২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্র বিলোপের পথ তৈরি হয়।
গিরিজা প্রসাদ কৈরালাকে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একজন অভিভাবক বলে গন্য করা হয়।
মাওবাদী নেতা প্রচন্দ এক বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু শান্তি প্রক্রিয়া এবং একটি নতুন সংবিধান তৈরির ক্ষেত্রে অপুরণীয় ক্ষতি।
বিশ্লেষকরা বলছেন, কৈরালার অবর্তমানে শন্তি প্রক্রিয়া স্থবির হয়ে যাবে বলে তারা মনে করেন না। সাপ্তাহিক নেপালি টাইমস পত্রিকার সম্পাদক কুন্ড দিক্ষিত বলেন, শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২২৫ঘ.
bdnews24