২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক সংস্কারের বিরোধীদের ঠেকান : ওবামা

প্রেসিডেন্ট বারাক ওবামা তার অর্থনৈতিক সংস্কার প্রস্তাবের বিরোধীদের ঠেকানোর জন্য শনিবার আইন প্রণেতাদের প্রতি আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 12:36 PM

Updated : 24 Aug 2022, 07:42 PM

ওয়াশিংটন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট বারাক ওবামা তার অর্থনৈতিক সংস্কার প্রস্তাবের বিরোধীদের ঠেকানোর জন্য শনিবার আইন প্রণেতাদের প্রতি আহবান জানিয়েছেন। ভবিষ্যতে অর্থনৈতিক সংকট রোধে সহায়তার জন্য একটি নিরপেক্ষ ভোক্তা পর্যবেক্ষক গঠনের জন্য আবারো আহবান জানিয়েছেন। ওবামার স্বাস্থসেবা সংস্কার প্রস্তাবটির ওপর রোববার প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথা। এই ভোটকে সামনে রেখে ওবামা সাপ্তাহিক বেতার ও ইন্টারনেট ভাষণে তার পরবর্তী অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলোর কথা উল্লেখ করেন। এর মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টিও রয়েছে। সোমবার মার্কিন সিনেটের ব্যাংকিং কমিটিতে অর্থনৈতিক সংস্কার বিষয় নিয়ে বিতর্ক হওয়ার কথা। এর আগেই তিনি তার অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলোর কথা উল্লেখ করলেন। ওবামা তার ভাষণে বলেন, এই সংস্কারের প্রয়োজনীয়তার ব্যাপারে কারও দ্বিমত নেই। এখন আমাদেরকে যে প্রশ্নের জবাব দিতে হবে তা খুবই সোজা। তাহলো, এই অর্থনৈতিক মন্দা থেকে আমরা কি কিছু শিক্ষা নেব ? নাকি ভবিষ্যতেও এ ধরনের মন্দা পরিস্থিতিতে পড়ে নিজেদের সমালোচনা করবো? যে রিপাবলিকান সদস্যরা এই প্রস্তাবের ব্যাপারে ভিন্নমত পোষণ করেন তাদের মনোভাব পাল্টানোর জন্য তিনি আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআর/কেএমএস/১৮২৫ঘ.