গাজা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসরায়েল ফের ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। এতে ১১ জন আহত হয়েছে।
শুক্রবার রাতে গাজায় অন্তত সাতটি এলাকায় দফায় দফায় এই বিমান হামলা চালানো হয়।
ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের একজন নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানান।
ইসরায়েলি সেনাবাহিনী কয়েকটি স্থানে বিমান হামলার খবর নিশ্চিত করেছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ইসরায়েলি সীমান্ত বেড়ার কাছে তৈরি করা দুটি সুড়ঙ্গ পথ, একটি অস্ত্র তৈরির কারখানা এবং বর্তমানে বন্ধ একটি বিমানবন্দরে এই বিমান হামলা চালানো হয়।
মুখপাত্রটি বলেন, গত দুদিনে ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলি এলাকা লক্ষ্য করে গাজা থেকে ৫ বার রকেট হামলা চালায়। এর জবাবে গাজায় বিমান হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী সিলভান শ্যালোম বলেছেন, হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোর সমুচিত জবাব দেওয়া হবে।
ইসরায়েল সরকার ইসরায়েলি রকেট হামলার ব্যাপারে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে এবং নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ করে চিঠি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৪৪০ঘ.
bdnews24