২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাবল নেটওয়ার্কে আসছে সারাহ পেলিনের রিয়েলিটি শো

একটি রিয়েলিটি শো'র জন্য চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন পরাজিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 01:34 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

লস এ্যানজেলেস, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একটি রিয়েলিটি শো'র জন্য চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন পরাজিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন। সূত্র জানায়, 'এ এ্যান্ড ই নেটওয়ার্ক' এবং 'ডিসকভারি কমিউনিকেশনস' চ্যানেল পেলিনের শোটি পেতে চায়। আলাস্কায় সাবেক গভর্নর পেলিনের ট্যুর আয়োজন করা নিয়ে তৈরি করা হবে এই শো । মার্ক বার্নেট পেলিনের এই শো'র নির্বাহী প্রযোজক। 'সারাহ পেলিনস আলাস্কা' নামের এ শো নির্মাণ করবেন তিনিই। এ এ্যান্ড ই এখনো শো'টির জন্য চুক্তি শেষ করেনি। কিন্তু কোম্পানিটি তার বেশ কিছু ব্রান্ডের জন্য এ শো এর কাজ হাতে নিতে আগ্রহী। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী শো"র প্রতি পর্বের জন্য ১মিলিয়ন থেকে ১দশমিক ৫ মিলিয়ন ডলার চাইছেন। প্রথম বছরের একটি সিরিয়ালের জন্য এ অঙ্ক অনেক বেশি। সংশ্লিষ্টরা মনে করছেন, শো'টির অনেক কাটতি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এ এইচ/এলকিউ/১৯২৫ ঘ.