মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গাজা থেকে ফিলিস্তিনি গেরিলাদের রকেট হামলায় বৃহস্পতিবার ইসরায়েলে ১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি একজন থাই কৃষিকর্মী।
রকেটটি একটি কৃষি খামারে আঘাত হানায় ওই কৃষিকর্মী নিহত হয়।
গত বছর জানুয়ারিতে ইসরায়েলের গাজা আগ্রাসন শেষ হওয়ার পর এটিই ওই অঞ্চল থেকে ইসরায়েলে প্রথম রকেট হামলা। আনসার আল সুন্ন নামক একটি অপরিচিত গ্র"প এ হামলার দায় স্বীকার করেছে।
ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান গাজা সফর শুরুর এক ঘন্টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমইবসিএস/এলকিউ/২২১০ ঘ.
bdnews24