২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া সফরে হিলারি

নতুন পরমাণু অস্ত্র হ্রাস চুক্তির পথে বাধা দূর করা এবং ইরানে কঠোর নিষেধাজ্ঞা আরোপে রাশিয়ার সমর্থন আদায় করতে বৃহস্পতিবার মস্কো সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 01:32 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

মস্কো, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন পরমাণু অস্ত্র হ্রাস চুক্তির পথে বাধা দূর করা এবং ইরানে কঠোর নিষেধাজ্ঞা আরোপে রাশিয়ার সমর্থন আদায় করতে বৃহস্পতিবার মস্কো সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতপূর্ণ সম্পর্ক মেরামতের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন। এরই মধ্যে বিরোধী দল রিপাবলিকানরা মস্কোর প্রতি ওবামার নমনীয়তা সমালোচনা করছে। তাই নতুন সম্পর্ক থেকে ওবামা প্রশাসনের ইতিবাচক ফল বয়ে আনা জরুরি হয়ে পড়েছে। ৩৬ ঘণ্টার রাশিয়া সফরে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার উদ্যোগ হিসাবে চতুর্পক্ষীয় বৈঠকে বসা ছাড়াও হিলারি অস্ত্র নিয়ন্ত্রণ ও ইরান বিষয়ে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসবেন। চতুর্পক্ষীয় ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র অংশ নেবে। ১৯৯১ সালে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্টার্ট-১ পরবর্তী নতুন একটি চুক্তি করার জন্য দু পক্ষই প্রায় এক বছর ধরে আলোচনা চালিয়ে আসছে। মঙ্গলবার ল্যাভরভ জানিয়েছেন, তারা এপ্রিলের শুরুর দিকে চুক্তি স্বাক্ষর করতে পারেন। হিলারির সঙ্গে মস্কোতে যাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি উইলিয়াম বার্নস সাংবাদিকদের বলেন, "যথেষ্ট ভালো অগ্রগতি হচ্ছে। চুক্তিটি কখন সম্পন্ন হবে তার সঠিক ধারণা আমি দিতে পারব না। তবে আমরা চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছি।" গত বছর মেদভেদেভ এবং ওবামা পরমাণু ওয়ারহেড কমিয়ে ১৫ শ' থেকে ১,৬৭৫ এর মধ্যে রাখার উদ্যোগ নেন। নতুন চুক্তিতে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক মেরামতে ইতিবাচক হলেও স