২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টে গেছে জাকার্তায় ওবামার পুরনো শহর

ষাটের দশকের শেষ দিকে শিশু ওবামা জাকার্তার কেন্দ্রস্থলে মাত্রামানে বসবাস করতেন, মা ও সৎ বাবার সঙ্গে। বন্ধুদের সঙ্গে খেলাধূলা করতেন। মাত্রামানে সব কিছু প্রায় আগের মতো থাকলেও পাল্টে যাচ্ছে এখানকার মানুষের মনোজগৎ। বেড়ে যাচ্ছে উগ্রপন্থি ইসলামী ধ্যান ধারণার মানুষের সংখ্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 07:58 AM

Updated : 24 Aug 2022, 07:40 PM

জাকার্তা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ষাটের দশকের শেষ দিকে শিশু ওবামা জাকার্তার কেন্দ্রস্থলে মাত্রামানে বসবাস করতেন, মা ও সৎ বাবার সঙ্গে। বন্ধুদের সঙ্গে খেলাধূলা করতেন। মাত্রামানে সব কিছু প্রায় আগের মতো থাকলেও পাল্টে যাচ্ছে এখানকার মানুষের মনোজগৎ। বেড়ে যাচ্ছে উগ্রপন্থি ইসলামী ধ্যান ধারণার মানুষের সংখ্যা। মাত্রামানের বয়স্ক ব্যক্তিরা এখনও বাস্কেটবল কোর্টে তাদের গিরিবাজ কবুতরকে প্রশিক্ষণ দেয়। সরু গলির মধ্যে শিশুরা চিৎকার চেঁচামেচি, হৈ হল্লা আর মারামারিতে ব্যস্ত থাকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যদি আগামী সপ্তাহে নির্ধারিত ইন্দোনেশিয়া সফরকালে তার পুরনো প্রতিবেশীদের দেখতে যান, তাহলে হয়তো ওই এলাকার মসজিদের চারপাশে পরিবর্তনটা তার নজরে আসবে। স্থানীয় ওই মসজিদটি উগ্রপন্থি ইসলামী সংগঠন ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্টের (এফপিআই) বৈঠক স্থল হয়ে ওঠেছে। সংগঠনটি এখনও ছোট হলেও তাদের কণ্ঠ যথেষ্টই বলিষ্ঠ। ২০০৮ সালে বিভিন্ন ধর্মের মানুষের যৌথ মিছিলে যোগদানকারী প্রবীন লোকজনকে পিটিয়ে এবং পানশালায় ভাংচুর করে প্রথমবারের মতো সংবাদের শিরোনাম হয় সংগঠনটি। বালক ওবামা যখন এই এলাকায় বাস করতেন, তখন সেখানকার হাইস্কুলে পড়তেন বর্তমানে পেনশনভোগী আলী রুলি। তিনি বলেন, "বর্তমানে বহু চরমপন্থি এখানে বসবাস করছে। তাদের সঙ্গে আমাদের মতপার্থক্য থাকলেও আগের চেয়ে তারা সংখ্যায় এখন অবশ্যই বেশি।" বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। কিন্তু এরপরও অসা