২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে কঠোর অবরোধের চেষ্টা চালানো হবে : ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পরমাণু অস্ত্র তৈরিতে ইরানকে বিরত রাখতে ইরানের ওপর কঠোর অবরোধ আরোপের চেষ্টা চালাবে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 06:58 AM

Updated : 24 Aug 2022, 07:40 PM

ওয়াশিংটন, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পরমাণু অস্ত্র তৈরিতে ইরানকে বিরত রাখতে ইরানের ওপর কঠোর অবরোধ আরোপের চেষ্টা চালাবে যুক্তরাষ্ট্র। বারাক ওবামা বুধবার ওয়াশিংটনে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে মধ্যপ্রাচ্যে এক অশুভ পরমাণু প্রতিযোগিতা শুরু হবে বলে পশ্চিমা দেশগুলো ব্যাপকভাবে ধারণা করে থাকে। ফক্স নিউজ চ্যানেলের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেইয়ারের সঙ্গে সাক্ষাৎকারে ওবামা বলেন, ইরান সরকার পরমানু সংকট কূটনৈতিকভাবে সমাধান করার চেয়ে নিজ দেশে গণতান্ত্রিক ও মানবাধিকার চর্চা থেকে লোকজনকে বিরত রাখার ব্যাপারে বেশি উদ্বিগ্ন-এটাই আমরা দেখতে পাই। ওবামা বলেন, আর এ কারনেই আমরা দেশটিতে কঠোর অবরোধ আরোপের পক্ষে। তবে আমরা আলোচনার বিষয়টিও উন্মুক্ত রাখার এবং ইরানের ওপর চাপ বজায় রাখার পক্ষে। ওবামা বলেন, তার সরকার যে বিষয়টিকে অগ্রধিকার দিচ্ছে তা হলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বিরত রাখা। ইরান পরমাণু অস্ত্র তৈরির কথা বারবারই অস্বীকার করে আসছে। ইরান সরকার বলেছে, বিদ্যুত উৎপাদনের জন্য তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৪০ঘ.