২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য উদ্বৃত্তের জন্য ইউয়ান দায়ী নয় : চীন

চীনা মূদ্রা ইউয়ানের মূল্যমান বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র যে দাবি জানিয়েছে চীন তাতে কর্ণপাত করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 10:37 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

বেইজিং, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনা মূদ্রা ইউয়ানের মূল্যমান বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র যে দাবি জানিয়েছে চীন তাতে কর্ণপাত করেনি। চীন সরকার মঙ্গলবার বলেছে, বাণিজ্য উদ্বৃত্তের জন্য ইউয়ান দায়ী নয়। সেই সঙ্গে চীন রপ্তানীকারকদের সহায়তা করতে মূদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখার প্রতিশ্র"তি দিয়েছে। চীন মূদ্রা বিনিময় হারকে নিজের সুবিধার জন্য কাজে লাগাচ্ছে কী না সে ব্যাপারে নিশ্চিত হতে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ১৫ এপ্রিল বৈঠকের আয়োজন করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবির ব্যাপারে বেইজিং চুপ থাকায় এই আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াও জিয়ান নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, যদি বিনিময় হার নিয়ে রাজনীতি করা হয় তাহলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলায় এটা সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়াশিংটনের সাথে সহযোগিতা বাড়াতে বেইজিং আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু চীনের উচ্চ বাণিজ্য উদ্বৃত্তের জন্য ইউয়ান দায়ী বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তা তিনি প্রত্যখান করেন। অনেক মার্কিন অর্থনীতিবিদের মতে চীনের মূদ্রাস্ফীতি ২৫ শতাংশ বা তার অধিক। তিনি বলেন বাণিজ্য উদ্বৃত্তি মূদ্রা বিনিময় হারের জন্য নয়। এই বাণিজ্য উদ্বৃত্তি বিশ্বায়নের ফলাফল। এটি একটি সময় পর্যন্ত চলতে থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৬৩০ঘ.