২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনের অনুমোদন

ভারত সেদেশে বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনের অনুমতি দিচ্ছে। ভারতের মন্ত্রিসভা সোমবার এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 11:16 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

নয়াদিল্লি, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত সেদেশে বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনের অনুমতি দিচ্ছে। ভারতের মন্ত্রিসভা সোমবার এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে। ভারত থেকে প্রতিবছর উচ্চ শিক্ষার জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে যায়। মন্ত্রিসভার বৈঠকের পর সড়ক ও পরিবহনমন্ত্রী কমলনাথ সাংবাদিকদের বলেন, শিক্ষাখাতে সংস্কারের প্রস্তাব অনেকদিন ধরেই ঝুলে ছিলো। এটি এখন অনুমোদনের জন্য পার্লামেন্টে উত্থাপন করা হবে। ভারতের রাজনৈতিক দলগুলো এতদিন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার বিরোধিতা করেছে। তারা বলেছে, দরিদ্র জনগন এসব বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ জোটাতে পারবে না। তবে বিশেষজ্ঞরা দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করার আহবান জানান। তারা বলেন, মান সম্পন্ন শিক্ষার ঘাটতির কারণে ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। আগামী পাঁচ বছরে ভারতে প্রায় ১ কোটি ৩৮ লাখ