২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প বিধ্বস্ত চিলিতে বিদ্যুৎ বিভ্রাট

চিলিতে ভয়াবহ ভূমিকম্পের দুই সপ্তাহ পর রোববার কয়েক ঘন্টার বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ঢাকা পড়ে বেশির ভাগ এলাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 11:02 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

সান্টিয়াগো, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চিলিতে ভয়াবহ ভূমিকম্পের দুই সপ্তাহ পর রোববার কয়েক ঘন্টার বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ঢাকা পড়ে বেশির ভাগ এলাকা। বিদ্যুৎ সরবরাহ আবার দ্রুত চালু করা হলেও ভূমিকম্পের পর জাতীয় গ্রীড বিপর্যয় সামলাতে সরকারের ব্যর্থতা রক্ষণশীল প্রেসিডেন্ট স্যাবাসটিয়ান পিনেরার জন্য আরেকটি পরীক্ষা। পিনেরা গত সপ্তাহে ক্ষমতা গ্রহণ করেন। ভূমিকম্প বিধ্বস্ত চিলির পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ রয়েছে তার সামনে। চিলির ওই ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে অবকাঠামো । ২৭ ফেব্র"য়ারিতে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প পর থেকে একের পর এক পরাঘাতের মধ্যে থাকা চিলিবাসী বিদ্যুৎ বিভ্রাটে আরও দুর্দশায় পড়েছে। ভূমিকম্পের পর সুনামিতে চিলির শহর ও রাস্তা ধ্বংস হয়েছে। ২০ থেকে ৩০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে । রোববার বিদ্যুৎ বিভ্রাটে চিলির ভূমিকম্প বিধ্বস্ত কনসেপশন নগরী অন্ধকারে ডুবে যায় । দেশের কয়েকটি প্রধান তামার খনির উৎপাদনও ব্যাহত হয় । পরে মধ্যরাতে দেশের ৯০ শতাংশ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ চালু হয়। রাজধানীর সান্টিয়াগোর বাসিন্দা ৩২ বছর বয়সী ন্যানী ক্লাউডিয়া মোরলেস বলেন, বিদ্যুত চলে যাবার পর সবাই আবারও ভূমিকম্পের ভয়ে ভীত হয়ে পড়ে। চিলির জ্বালানী মন্ত্রী রিকারডো রিনিয়েরী বলেছেন, ভূমিকম্পের কারণে চিলির জাতীয় বিদ্যুৎ গ্রিডের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি চিলির নাগরিকদের বিদ্যুৎ কম খরচের অনুরোধ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআর/বিবি/এলকিউ/১৭০০ ঘ.