২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান জঙ্গি হত্যা 'ইউনিট' গড়েছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান ও পাকিস্তানে সন্দেহভাজন জঙ্গিদের খুঁজে বের করে হত্যা করতে সহায়ক পদক্ষেপ হিসাবে বেসরকারি গোয়েন্দা এজেন্টদের নিয়ে একটি ইউনিট গঠন করেছে পেন্টাগন। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা তাদের ওয়েবসাইটে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 10:37 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

ওয়াশিংটন, ১৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান ও পাকিস্তানে সন্দেহভাজন জঙ্গিদের খুঁজে বের করে হত্যা করতে সহায়ক পদক্ষেপ হিসাবে বেসরকারি গোয়েন্দা এজেন্টদের নিয়ে একটি ইউনিট গঠন করেছে পেন্টাগন। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা তাদের ওয়েবসাইটে একথা জানিয়েছে। পেণ্টাগনের কর্মকর্তা মাইকেল ডি ফারলং এ ইউনিট গঠন করেন। আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সামরিক ও ব্যবসায়িক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একথা বলা হয়েছে। পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ফারলং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বর্তমানে তিনি ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তা হিসাবে কাজ করছেন। বেসরকারী নিরাপত্তা কোম্পানীগুলো থেকে এজেন্ট নিয়োগ করেছেন ফারলং। এদের মধ্যে সিআইএ এবং বিশেষ বাহিনীর সাবেক সদস্যরা রয়েছে। নিয়োগপ্রাপ্তরা সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাসহ জঙ্গি শিবিরগুলোর অবস্থান চিহ্নিত করেছে। এ সমস্ত তথ্য পাঠানো হয়েছে গোয়েন্দা কর্মকর্তারাসহ সামরিক ইউনিটগুলোতে। যাতে আফগানিস্তান ও পাকিস্তানে গুরুতর ব্যবস্থা নেওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা একথা বলেছেন। টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, গোয়েন্দা কর্মকর্তা এবং ওই এলাকার ব্যবসায়ীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি রচনা করা হয়েছে। প্রতিবেদনের তথ্যসূত্র গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে বলেও জানায় পত্রিকাটি। কারণ বিষয়টি তদন্তনাধীন বলে জানায় তারা। তবে ফারলং এর এ প্রজেক্টটি কে পরিচালনা করছে তা নিশ্চিত করে জানাতে পারেনি টাইমস পত্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৫ ঘ.