২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে ওসবোর্নকে অপসারণ করবো : ক্যামেরন

ব্রিটেনের রক্ষণশীল দলের নেতা ডেভিড ক্যামেরন বলেছেন, প্রয়োজনে দলের অপর নেতা ও তার ঘনিষ্ঠ বন্ধু জর্জ ওসবোর্নকে তিনি দলীয় ছায়া চ্যান্সেলরের পদ থেকে অপসারণ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 10:29 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

লন্ডন, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের রক্ষণশীল দলের নেতা ডেভিড ক্যামেরন বলেছেন, প্রয়োজনে দলের অপর নেতা ও তার ঘনিষ্ঠ বন্ধু জর্জ ওসবোর্নকে তিনি দলীয় ছায়া চ্যান্সেলরের পদ থেকে অপসারণ করবেন। রোববার আইটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে ক্যামেরন এ কথা বলেন। এদিকে তার এ বক্তব্যের ফলে গুঞ্জন রটেছে যে, আসন্ন সাধারণ নির্বাচনে দলটি জয়ী হলে ক্যামেরন ছায়া চ্যান্সেলর হিসেবে ওসবোর্নকে পছন্দ করবেন না। আগামী ৬ মে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিনের এ বন্ধুকে বাদ দিতে পারবেন কিনা জানতে চাইলে ক্যামেরন বলেন, "হ্যাঁ এবং গত চার বছরে অনেকবারই আমাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।" তিনি বলেন, "সত্যি কথা বলতে কি, আপনি যদি আমাকে অন্য কোনো কাজে নিয়োগ করতে চান বা বরখাস্ত করতে চান তাহলে সেটা নির্ভর করবে আপনার সিদ্ধান্তের ওপর।" এদিকে গত মাসে এক জরিপে দেখা যায়, ব্রিটেনের দুই তৃতীয়াংশ ব্যাবসায়ী নেতা মনে করেন, লেবার দলের অলিস্টেয়ার ডার্লিংয়ের চেয়ে ওসবোর্ন ছায়া চ্যান্সেলর হিসেবে ভালো করতে পারবেন। তবে অনেকেই আবার ৩৮ বছর বয়সী ওসবোর্নের অভিজ্ঞতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ডার্লিং বলেছেন, ক্যামেরন যদি ওসবোর্নকে তার বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তাতে আমি বিরোধিতা করবনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৬২০ঘ.