২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে হামলার প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

এনার্জি ফার্ম অয়েল ও ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের অফিসসহ মুম্বাই শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলার প্রস্তুতিকালে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার মুম্বাই পুলিশ এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 11:11 AM

Updated : 24 Aug 2022, 07:32 PM

মুম্বাই, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এনার্জি ফার্ম অয়েল ও ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের অফিসসহ মুম্বাই শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলার প্রস্তুতিকালে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার মুম্বাই পুলিশ এ কথা জানিয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পাকিস্তান থেকে নির্দেশ পেয়েছে বলেই তাদের সন্দেহ। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলোই দায়ী বলে ভারত মনে করে। মুম্বাই পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের পরিদর্শক বিনেশ আগরওয়াল বলেন, "আমাদের বিশ্বাস মুম্বাইয়ে তিন থেকে চারটি লক্ষ্যস্থলে হামলার জন্য সীমান্তের ওপার থেকেই ওরা নির্দেশ পেয়েছে। তাদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" আগরওয়াল জানান, গ্রেপ্তারকৃতদের নাম আব্দুল লতিফ ও রিয়াজ আলী। গত মাসে পার্শ্ববর্তী পুনে শহরে হামলায় ১৬ ব্যক্তি নিহত হওয়ার পর মুম্বাইয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৭০০ঘ.