ব্যাংকক, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সরকার পতনের আন্দোলনে রাজধানী ব্যাংককে বিক্ষোভকারীদের ঢল নেমেছে। 'লাল শার্ট' পরা শত শত বিক্ষোভকারীর ভিড়ে রাজপথও যেন লাল হয়ে গেছে।
সরকার বিরোধী সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে লাল শার্ট পরা বিক্ষোভকারীরা শনিবার রাজধানীতে আসতে শুরু করে। আয়োজকরা বলছেন, সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে।
থাইল্যান্ডে সরকার পতনের এই আন্দোলন শুরু হয় শুক্রবার। লাখো মানুষের বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে রাজধানী ব্যাংকককে অচল করে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করাই এই আন্দোলনের লক্ষ্য।
দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা এ সমাবেশের আয়োজন করে। ব্যাংককের গুরুত্বপূর্ণ পাঁচটি এলাকায় তারা জমায়েত হতে শুরু করেছে।
তারা স্থানীয় নেতাদের সরকার বিরোধী বক্তব্য শুনছে এবং অপেক্ষা করছে আরও লোকজনের আগমনের। অনেকেই আন্দোলনে যোগ দিতে আসার পরিকল্পনা করেছে সপ্তাহ শেষে।
রোববার কয়েক হাজার বিক্ষোভকারী আন্দোলনে যোগ দিতে আসবে বলে মনে করা হচ্ছে। সা
bdnews24