ব্যাংকক, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে শুক্রবার সরকার পতনের আন্দোলনে জমায়েত হতে শুরু করেছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। আগামী দিনগুলোতে লাখো মানুষের অহিংস মিছিলের মধ্য দিয়ে রাজধানী ব্যাংকককে অচল করে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করাই তাদের লক্ষ্য।
থাইল্যান্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কয়েক হাজার সমর্থক ব্যাংককের গুরুত্বপূর্ণ পাঁচটি এলাকায় জমায়েত হতে শুরু করায় প্রায় ৫০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। থাই প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভার জন্য এটি বড় ধরনের পরীক্ষা।
আন্দোলনকারীরা মাইকে বক্তব্য ও গান শুনছে এবং অপেক্ষা করছে ট্রাকে করে নেতাদের আগমনের। যে ট্রাকগুলোকে পরে বিক্ষোভের মঞ্চ বানানো হবে। আনেকেই আন্দোলনে যোগ দিতে আসার পরিকল্পনা করেছে সপ্তাহ শেষে। রোববার কয়েক হাজার বিক্ষোভকারী আন্দোলনে যোগ দিতে আসবে বলে মনে করা হচ্ছে। সা
bdnews24