২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে নতুন আলোচনার দ্বার খোলা: ভারত

ভারত শুক্রবার পাকিস্তানের সঙ্গে নতুন দফা আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে বলে আভাস দিয়েছে। এতে করে দু'দেশের মধ্যে নতুন করে সম্পর্কের বরফ গলার আশা জেগে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 09:30 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

নয়াদিল্লি, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারত শুক্রবার পাকিস্তানের সঙ্গে নতুন দফা আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে বলে আভাস দিয়েছে। এতে করে দু'দেশের মধ্যে নতুন করে সম্পর্কের বরফ গলার আশা জেগে উঠেছে। গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সরকারি পর্যায়ের আলোচনা কোনও অগ্রগতি ছাড়াই শেষ হওয়ায় দুপক্ষের সম্পর্ক বরফকঠিনই থেকে যাওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়। ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে গত মাসে নয়াদিল্লির ওই বৈঠকই ছিল প্রথম দু'দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা। বৈঠকে দু'পক্ষ কেবলমাত্র যোগাযোগ অব্যাহত রাখতে একমত হয়। তবে নতুন দফা কোনও আলোচনা হবে কিনা তা উল্লেখ করেনি। নয়াদিল্লি বৈঠকের পর ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার মূল বিষয়--- ভারত সন্ত্রাস প্রশ্নে এবং পাকিস্তান কাশ্মীর ইস্যু প্রশ্নে---- নিয়ে বাকবিতন্ডায় ভবিষ্যতে কোনওরকম আলোচনার পরিবেশ বিঘি