ওয়াশিংটন, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে কঠোরভাবে নিয়ন্ত্রণে পাকিস্তান সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্যরা।
মার্কিন প্রতিনিধি পরিষদে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান গ্যারি একারম্যান বলেন, "এই সংগঠনটিকে নির্মূল করা দরকার।"
লস্কর জঙ্গিদের বিষয়ে এক শুনানিকালে তিনি এ কথা বলেন।
কমিটির সিনিয়র রিপাবলিকান সদস্য ডান বার্টনও একই আহবান জানান।
পরিষদের ডেমোক্র্যাট সদস্য একারম্যান বলেন, "লস্কর-ই-তৈয়বা একটি ভয়ানক মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী। তারা আর্থিকভাবে স্বচ্ছল ও উচ্চাভিলাষী। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক আছে এবং তাদের ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনী সহনশীল।"
লস্কর-ই-তৈয়বা দাক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় এবং বেশি আর্থিক সহায়তা লাভকারী সন্ত্রাসী সংগঠন। পাকিস্তানের আন্ত:বাহিনী গোয়েন্দা সংস্থা কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করার জন্য তাদের সহযোগিতা করে থাকে।
২০০১ সালে ভারতের পার্লামেন্টে সন্ত্রাসী হামলার জন্য লস্করকে দায়ী করা হলে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে সংগঠনটিকে নিষিদ্ধ করে। কিন্তু বিশ্লেষকদের ধারণা, সংগঠনটি সক্রিয় এবং পাকিস্তানি সেনাবাহিনী গোপনে তাদেরকে সহায়তা করে থাকে।
২০০৮ সালের নভেম্বরে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে একশরও বেশি লোক প্রাণ হারায়। এ হামলার জন্য লস্করকেই দায়ী করা হয়।
একারম্যান বলেন, পাকিস্তানে লস্করের প্রকাশ্য উপস্থিতি আছে। কারণ, তারা পাকিস্তান জুড়ে দাতব্য ও সামাজিক সংগঠন পরিচালনা করছে। যার মাধ্যমে তারা হাজার হাজার দরিদ্রকে সেবা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সারা পাকিস্তানে শহর ও গ্রাম মিলিয়ে লস্করের প্রায় দু হাজার অফিস আছে। তারা পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলে।
পাকিস্তান স
bdnews24